অনীল চন্দ্র রায়: সোনালি আশেঁর সোনালী রংয়ে ভরে গেছে কৃষকের ঘর ।এবছর সোনালী আঁশ আর কৃষকের গলার ফাঁস নয় । বাজারে দাম বেশি থাকায় পাটের ছাল ছাড়ানোর ধুম পড়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা গ্রামঞ্চলের ডোবা নালায় । ফলনও হয়েছে মোটামুটি ভাল। সোনালি আশেঁর দীর্ঘ পথ পরিক্রমায় এবছর মৌসুমের শুরুতেই কৃষকরা পাট বিক্রি করে দাম ভাল পাচ্ছে [...]
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার ৩৫০ জন কৃষককে ৮ টন বন্যাসহনশীল ধানবীজ বিতরন করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে সলিডারিটি শহর অফিসে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রতীপ কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মজনুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল ওয়াহাব প্রধান, ইরি-স্ট্রাসা [...]
আনোয়ারুল হক: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চাউল সংগ্রহে হয়রানী ও উৎকোচ দাবী করায় জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলীর দাবী জানিয়ে চাউল সংগ্রহ বন্ধ করে দিয়েছে স্থানীয় মিল মালিক সমিতি। অপরদিকে, মিল মালিক সমিতির সম্পাদক সহ একটি সিন্ডিকেট ঐ কর্মকর্তার পক্ষে প্রকাশ্য অবস্থান নেয়ায় পরিস্থিতি ক্রমশঃ উৎতপ্ত হয়ে উঠছে এবং চাউল সংগ্রহ স্থবির হয়ে পড়েছে। জানা গেছে, [...]
স্টাফ রিপোর্টার: ইমপ্রুভিং লোকাল গভর্নমেন্ট সার্ভিস প্রোগ্রামের জেলা পর্যায়ের এক মতবিনিময় সভা মঙ্গলবার কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ বিভাগে অনুষ্ঠিত হয়। কৃষি দেশের মুল চালিকা শক্তি, এ কারনে স্থানীয় সরকারের মাধ্যমে কৃষির সাথে সম্পৃক্তদের সর্বোচ্চ সেবা দিতে হবে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সে কারনে সরকারি বেসরকারী সকল প্রতিষ্ঠানকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। জেলা প্রাণী [...]
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম সদর উপজেলায় শুধু মাত্র সংরক্ষনের অভাবে প্রতিদিন ৬০ মন দুধ নষ্ট হচ্ছে। দুধ প্রক্রিয়াজাতকরন কোম্পনী গুলো কুড়িগ্রামে এসে দুধ না কেনায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে দুধ উৎপাদনকারীরা ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ব্যবসায়ী নেতাদের। কুড়িগ্রাম সদর উপজেলা বিজনেস মেম্বার অরগানাইজেশন (বিএমও) [...]
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য গুদামে সরকার ঘোষিত গম সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে গুদাম কর্মকর্তার বিরুদ্ধে হরিলুটের কারবার করার অভিযোগ উঠেছে। দুই দফায় গম সংগ্রহ নিজের আত্মীয়-স্বজন দ্বারা করেছেন বলে অভিযোগ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। অপরদিকে ধান-চাল সংগ্রহ শুরুর আগেই একটি সিন্ডিকেটের সাথে ভাগবাটোয়ারার প্রক্রিয়াও চলছে বলে অভিযোগ উঠেছে। সেই সত্যতা পেয়ে ছবি তুলতে [...]
কুদ্দুস বিশ্বাস: ‘ত্যাল সারের দাম বেশী দেইখ্যা ইরি চাষ না কইরা গমের আবাদ করছি। ৩ বিঘা জমিতে চাষ কইরা এক’শ মণ গম পাইছি। ফলন দেইখ্যা মনডা ভইরা গ্যাছে কিন্তুক মাড়াইকারাই কইরা বাজারে নিয়া দেহি লাভ নাই। যে গম গেল বার ১২০০ ট্যাহা মন বেচলাম সেই গম এবার ৬০০ ট্যাহা কইরা। সরকার গমের দাম বাড়াইলে কি [...]
ভুবন শীল: কুড়িগ্রামে ঘন ঘন লোডশেডিংয়ে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাত ২৪ ঘন্টার মধ্যে পর্যায়ক্রমে মাত্র ১০/১২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। লোডশেডিংয়ের কারণে শত শত একর বোরোর ক্ষেতে সেচ সংকট দেখা দিয়েছে। ফ্যাক্স, ইমেইল- ইন্টারনেটের মাধ্যমে সময় মত জরুরী খবরা-খবর ও চিঠিপত্র আদান-প্রদান সহ অফিসিয়াল কাজ-কর্ম ব্যহত হয়ে পড়েছে। ছাত্র-ছাত্রীদের চরম দূর্ভোগ [...]
ভুবন শীল: কুড়িগ্রামে নতুন আলু উঠতে শুরু করায় পুরনো আলুর কদর নেই। জেলার হিমাগারগুলোতে এখনও হাজার হাজার বস্তা পুরনো আলুর মজুদ পড়ে রয়েছে। হিমাগারে সংরক্ষিত হাজারও বস্তা আলুর পঁচন ধরেছে। পঁচা আলুর র্দুগন্ধে আশপাশের এলাকার বাতাস দূষিত হয়ে পড়েছে। পঁচা আলুর দূগর্ন্ধে হিমাগারগুলোতে যাওয়া যাচ্ছে না। তাই হিমাগারের পাশেই এই পঁচা আলু গুলো গর্ত করে [...]
প্রহলাদ মন্ডল সৈকত: কুড়িগ্রামের রাজারহাটে পল্লী বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারনে চলতি বোরো আবাদ মারাত্মক ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। সেই সাথে হাসপাতালসহ গুরুত্বপূর্ণ জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১০হাজার ৬’শ ২০ হেক্টর। এসব জমিতে বিদ্যুৎ চালিত গভীর নলকূপ ৩৩টি ও [...]
সংবাদ শিরোনাম
ফটো এ্যালবাম
ভিডিও